• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাইফুল আলমসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

usbnews
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
সাইফুল আলমসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজটি শেয়ার করুনঃ

সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আশ-শামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (মানি লন্ডারিং) নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—এস আলমের ভাই আবদুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহিদুল আলম, মোরশেদুল আলম, এস আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম এবং সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস।

সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় দেশ–বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য–উপাত্ত সংগ্রহ না করা গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম। এরপর

শুনানি শেষে সাইফুল আলমসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।