• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সদ্য বরখাস্ত হওয়া তাবাসসুম ঊর্মি : গণজাগরণ মঞ্চের নেত্রী, অবশেষে মামলা

usbnews
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
সদ্য বরখাস্ত হওয়া তাবাসসুম ঊর্মি :  গণজাগরণ মঞ্চের নেত্রী, অবশেষে মামলা
নিউজটি শেয়ার করুনঃ

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশজুড়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি আওয়ামীলীগ সরকারের পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে অনবরত লিখে গেছেন।

সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এবার মামলা হয়েছে আদালতে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ এই মামলাটি দায়ের করেন।

এর আগে গত রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) প্রজ্ঞাপন জারি করা হয়।

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে গতকাল ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করেছেন। একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন।

আ.লীগের দোসর ঊর্মিকে গ্রেফতার করতে হবে: শহিদ আবু সাঈদের ভাই

ঊর্মিকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেরোবির শিক্ষার্থীদের

শহিদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেছেন, অনলাইনে জানতে পারি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আওয়ামী লীগের দোসর, তিনি সরকারি কর্মকর্তা হয়ে আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন। সুশীল সমাজকে মায়াকান্না করতে বলেছেন। একজন সরকারি কর্মকর্তা কীভাবে এত সাহস পান?

সোমবার দুপুর আড়াইটায় রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ ফটকের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি, এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কটূক্তিকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্ত না করা হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’র হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলীও উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন, আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, বেরোবির বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান সুমন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারীর দোসররা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। তারা এ দেশ নিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থান ও শহিদদের নিয়ে কুৎসা রটাচ্ছে। লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি শহিদ আবু সাঈদ ও গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করে প্রমাণ করেছেন, তিনি স্বৈরাচারের দোসর। তাকে শুধু বদলি করলেই হবে না, স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে।

তারা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ী বরখাস্ত না করা হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সম্প্রতি ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন এবং গণঅভ্যুত্থান নিয়েও বিরূপ মন্তব্য করেন। এরপর তাকে বদলি করা হয়।

শহিদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ও বেরোবির সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহিদ হন তিনি। যিনি জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম শহিদ।

সেই তাবাসসুম ঊর্মি বহুল বিতর্কিত গণজাগরণ মঞ্চের নেত্রী
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশজুড়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি আওয়ামীলীগ সরকারের পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে অনবরত লিখে গেছেন।

জানা গেছে, এই ঊর্মি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে ঢুকেন। ছাত্রী ও জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায় ,  তাপসী তাবাসসুম ঊর্মি নেত্রকোনা জেলার জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো: ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। ঊর্মিরা কেউ গ্রামের বাড়িতে থাকেন না। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মাঝে মধ্যে তারা বাড়িতে যান। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঊর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রোববার ম্যাজিস্ট্রেট ঊর্মি গণমাধ্যমকে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, ‘এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার (৪ অক্টোবর)। এদিন সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরের ০৬ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপন নম্বর : ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০৩.২২.৪০১ মোতাবেক তাপসী তাবাসসুম উর্মি (পরিচিতি নম্বর-১৯২৮৬), সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটকে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ০৬/১০/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ণে অবমুক্ত করা হলো।

দ্রুত চাকরি থেকে বের হওয়ার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া কিংবা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে ? 

বাংলাদেশের শীর্ষ পর্যায়ের জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে – প্রশ্ন উঠেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের সবাই যখন চুপ, তখন কেন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে এ ধরনের মন্তব্য করতে সাহস করলেন তিনি?

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ঊর্মি। তিনি ঠিক করেছেন বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়বেন। সেজন্য ১ সেপ্টেম্বর রংপুরের বিভাগীয় কমিশনার থেকে পাসপোর্টের জন্য এনওসি নেন তিনি। সম্প্রতি তিনি ‘হায়ার স্টাডি অ্যাবরোড’ নামে একটি ফেসবুক গ্রুপে তাকে যুক্ত হতে দেখা যায়।

আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা , ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ 

গত শনিবার (৫ অক্টোবর) ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে যে কী না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহিদ! এটাও এখন মানা লাগবে!

তিনি আরও লেখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্তসাপেক্ষ, সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বুঝানোর তো বাকিই রাখনি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি লেখেন, এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর। লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি। রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে।

আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন। ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। আর কী বলব!

 

May be an image of 3 people and text

অভিযোগ উঠেছে, দ্রুত চাকরি থেকে বের হওয়ার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া কিংবা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে ঊর্মিকে একটু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে ‘সন্ত্রাসী’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন। কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক থাকায় সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি। কিন্তু এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে তার পোস্টটি ভাইরাল হয়ে যায়।

এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনায় মুখে পড়েন ঊর্মি। এ ঘটনায় রোববার (৬ অক্টোবর) ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার (৭ অক্টোবর) তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কটূক্তি ও আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলার আরও কয়েকটি স্ট্যাটাস ভাইরাল হয় ঊর্মির। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। তাপসী তাবাসসুম ঊর্মিকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এদিকে তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার ফেসবুক আইডিজুড়ে আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখা গেছে।