• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রাচীন সভ্যতা ফোরামের সপ্তম মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
প্রাচীন সভ্যতা ফোরামের সপ্তম মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুনঃ

প্রাচীন সভ্যতা ফোরামের সপ্তম মন্ত্রী পর্যায়ের সভা সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা করা, এবং হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন পুনরুদ্ধার করা নিয়ে মত বিনিময় করেন।

প্রাচীন সভ্যতা ফোরাম ২০১৭ সালে চীন ও গ্রিসের যৌথ উদ্যোগে শুরু হয়। এর লক্ষ্য সংলাপ ও বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা উন্নত করা। ফোরামের বর্তমান সদস্যরা হচ্ছে: চীন, আর্মেনিয়া, বলিভিয়া, মিসর, গ্রিস, ইরান, ইরাক, ইতালি, মেক্সিকো এবং পেরু।

সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর সফ্ট পাওয়ার বাড়াতে পারে এবং বিভিন্ন সভ্যতার মধ্যে সহযোগিতা মানবজাতির সাধারণ সমস্যাগুলো সমাধানে সহায়তা করতে পারে। প্রাচীন সভ্যতা ফোরামের মাধ্যমে, সকল দেশ বিশ্বকে আরও শান্তিপূর্ণ করতে এবং বৃহত্তর সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম হচ্ছে মিশরীয় সভ্যতা । মেসোপটেমিয়ার উত্তরাংশে আক্কাদ ও দক্ষিণাংশে সুমের । এ সুমেরকে কেন্দ্র করেই আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ নাগাদ মেসোপটেমিয়ায় এক উন্নত সভ্যতার উন্মেষ ঘটে । প্রাচীন কালে মেসোপটেমিয়া অঞ্চলে যে সকল সভ্যতা গড়ে ওঠেছিল সেগুলোর মধ্যে অন্যতম হল ব্যাবিলনীয় সভ্যতা । খ্রিস্টপূর্ব ২৪০০ অব্দে সুমের আক্কাদ বা প্রাচীন ব্যাবিলন সাম্রাজ্য স্থাপিত হয় । মেসোপটেমিয়ার উত্তরাংশে অ্যাসেরীয়রা প্রাধান্য বিস্তার করে । ক্যাসাইটদের আক্রমণে প্রাচীন ব্যাবিলন সাম্রাজ্যের পতন ঘটলে তারা এই সভ্যতার উত্তরাধিকার লাভ করে । খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দের মধ্যেই অ্যাসেরীয়রা সমগ্র উত্তর মেসোপটেমিয়া দখল করে নেয় । চীনা সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন ও নদীকেন্দ্রিক সমৃদ্ধ সভ্যতা ।

 

সভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সভাপতিত্ব করেন এবং প্রাচীন সভ্যতা ফোরামের বিভিন্ন সদস্যরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।