• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আরব সাগরের ভারত উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে হামলা, দায় স্বীকার করেনি কেউ

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩
আরব সাগরের ভারত উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে হামলা, দায় স্বীকার করেনি কেউ
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ নৌ নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে। এটি গতকাল (শনিবার) বলেছে, হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।

হামলার সময় এমভি চেম প্লুটো নামক জাহাজটি রাসায়নিক দ্রব্য বহন করছিল বলে জানায় অ্যাম্ব্রে।  ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল শহর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই ড্রোন হামলা হয় জানিয়ে ব্রিটিশ প্রতিষ্ঠানটি বলেছে, এ ঘটনায় জাহাজের ক্রুদের কোনো ক্ষতি হয়নি।

অ্যাম্ব্রে বলেছে, হামলায় জাহাজটির অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে। ইসরাইলি মালিকানাধীন জাহাজটি হামলার সময় সৌদি আরব থেকে পণ্য বহন করে ভারতে যাচ্ছিল।