চীন নেপালে তার সরকারি সহায়তা পাঁচ গুণ বৃদ্ধি করেছ। চীনের এই কার্যক্রমে অনেকেই মনে করছেন, চীন ভারতের সঙ্গে সরাসরি প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এছাড়াও নেপালের বিদ্যুৎ খাতে ভারতীয় সফট ঋণ প্রস্তাবের বিপরীতে চীন নেপালের বিদ্যুৎ অবকাঠামো খাতে ১৬০ কোটি ডলার মূল্যের সহায়তার অঙ্গীকার করেছে।
২০১৫-১৬ সালে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির জন্য চীনের সহায়তা বর্তমানের ২শ ৪০ কোটি থেকে ১২শ ৮০ কোটি টাকায় বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার কাঠমান্ডুতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার নেপালি কাউন্টারপার্ট মহেন্দ্র বাহাদুর পান্ডের মধ্য এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়।
এছাড়াও বিশেষ উপহার হিসাবে বেইজিং নেপালের জন্য একটি পুলিশ একাডেমী নির্মাণ করার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি তিব্বতী শরণার্থীরা নেপালের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। তাদের আগমন ঠেকাতেই নেপালের পুলিশকে সাহায্য করার কারণ বলে মনে করা হচ্ছে।