• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিয়ানমারে জান্তার আরেক শহরের পতন

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩
মিয়ানমারে জান্তার আরেক শহরের পতন
নিউজটি শেয়ার করুনঃ

ম্যাঙটন টাউন নামে পরিচিত শহর পাঁচদিন যুদ্ধের পর পতন হয়। পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও সশস্ত্র নৃগোষ্টীর সঙ্গে সংঘর্ষে শুধু শহর নয়, প্রতিরোধ যোদ্ধারা গত পাঁচদিনে শান ও রাখাইন রাজ্যে এবং সাগায়িং, মান্দালয় ও মাগওয়ে বেশ কিছু সেনা স্থাপনা ও কয়েক ডজন সেনাকে আটক করেছে।

তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, শহরটি দখল করে নেওয়ার পর জান্তা বাহিনী শহরটির উপর ২৬৫ বার বিমান হামলা, ১ হাজার ৩৮ বার বোমা হামলা ও ১৩৭টি আর্টিলারি নিক্ষেপ করেছে।

শান রাজ্যে গত ২৭ অক্টোবর ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন ১০২৭’ শুরু হওয়া পর প্রতিরোধ যোদ্ধারা জান্তাদের ৩০০টি স্থাপনা, নয়টি টাউন এবং চীনের সঙ্গে মিয়ানমারের গুরুত্ব বাণিজ্য রুট দখল করে নিয়েছে।

রোববার থেকে উত্তর শান রাজ্যের মামতু ও মিউজ টাউনশিপ দখল নিয়ে তুমুল লড়াই চলছে জান্তা বাহিনী ও প্রতিরোধ যোদ্ধা গ্রুপ টিএনএলএ’র মধ্যে।

ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, রোববার বিকাল চারটা থেকে রাখাইন রাজ্যের সুপরিচিত মারাউক-ইউ টাউনশিপের সেনা স্থাপনা থু তো মা তঙে তুমুল সংঘর্ষ চলছে আরাকান আর্মির (এএ) সঙ্গে। সংঘর্ষ শুরু হওয়ার পর জান্তা বাহিনী বেসামরিক এলাকায় শেলিং শুরু করেছে। জান্তা বাহিনীর শেলের আঘাতে একটি গ্রামের তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। গত ১৩ নভেম্বর থেকে ব্রাদারহুড রাখাইন রাজ্যে অভিযান ব্যাপক করেছে।

মায়িঙইয়ান ডিস্ট্রিক্ট টিম জানিয়েছে, সেনাবাহিনীর খাবার বহনকারী একটি ইউনিটের উপর হামলা চালানোর জন্য টিমটি দেশীয় রিমোট-নিয়ন্ত্রিত তিনটি ড্রোন ব্যবহার করেছে। রোববার সাগায়িং অঞ্চলে এ হামলা চালানো হয়। তাতে একজন জান্তা সেনা আহত হয়েছে।