• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে ৪ উইকেটে হারাল আফগানিস্তান

usbnews
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
বাংলাদেশকে ৪ উইকেটে হারাল আফগানিস্তান
নিউজটি শেয়ার করুনঃ

ইমার্জিং এশিয়া কাপে তুলনামূলক খর্ব শক্তির হংকংকে সহজেই হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু এবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি টাইগার ব্যাটাররা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। আফগানিস্তানের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ এ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেছেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।