• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক : পরবর্তী রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি নিয়ে আলোচনা

usbnews
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক : পরবর্তী রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি নিয়ে আলোচনা
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা।

আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে প্রায় আধাঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের একাধিক বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র থেকে জানা যায়, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রুদ্ধদ্বার এই বৈঠকে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। তবে সেসব শিক্ষার্থী বৈঠকে উপস্থিত ছিলেন না। উপদেষ্টাদের মধ্যে দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

No description available.

প্রধান বিচারপতির সঙ্গে উপদেষ্টাদের আলোচনার বিষয়ে সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং আপিল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সমাবেশে একই দাবি জানিয়েছেন আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শহীদ মিনারে এই সমাবেশ ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র-জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না। হয় আপনি পদত্যাগ করুন, না হলে ছাত্র-জনতা বঙ্গভবন ঘেরাও করে হাসিনার মতো আপনাকে পালাতে বাধ্য করাবে। সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের বিদায় করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি প্রেসিডেন্ট পদে থাকুক। তাই আমরা তাকে  আল্টিমেটাম দিয়েছি তিনি যেন প্রেসিডেন্টের পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি  পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হবে।  আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ গণজমায়েত শুরু হয়।

গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছেন, আপনার কাছে পদত্যাগপত্র নাই। আমরা ফ্যাসিস্ট চুপ্পুসহ সব ফ্যাসিস্ট দোসরদের একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যদি বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনিদের কোনো উৎপাত লক্ষ্য করি ছাত্র-জনতা ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।