রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখান থেকে রাষ্ট্রপতিকে দ্রুত পদত্যাগের দাবি জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শেখ হাসিনার পলাতক হওয়ার পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে দিতে বলেছিলাম আমরা। অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম, গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। কিন্তু তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করার মাধ্যমে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটির খেসারত এখন দিতে হচ্ছে।
আওয়ামী লীগসহ তার সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তুলে তিনি আরও বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামীকালকের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। সেটি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখী লং মার্চ করবো।
এসময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু হয়। পরে শাহবাগমুখী রাস্তা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যানটিন, শ্যাডো, সূর্য সেন হল, উপাচার্যের বাসভবন ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ সময় আন্দোলনকারীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’; ‘আমার ভাই কবর, খুনি কেন ভারতে’; ‘ছাত্রলীগকে নিষিদ্ধ, করতে করতে হবে’; ‘এক দুই তিন চার, ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়’; ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ ‘মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ’; ‘ছাত্রলীগ/সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার দাবিতে তার নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সময়, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’, এক-দুই-তিন-চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত’, ‘আলি রায়হান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ডাউন ডাউন, চুপ্পু চুপ্পু’সহ নানা স্লোগান দেন তারা।
মিছিলটি পাবনা শহর প্রদক্ষিণ করে আবার এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগানে পাবনা শহর প্রদক্ষিণ করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচারের অন্যতম দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল
টাঙ্গাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এ সময় বক্তারা বলেন, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এটি সম্পন্ন মিথ্যা। আমরা তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের শাস্তি দাবি করেন বক্তারা।
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে রংপুরে বিক্ষোভ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার রাত পৌনে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন। মিছিলটি পার্ক মোড় হয়ে চকবাজার, সর্দারপাড়া, শহিদ আবু সাঈদ চত্বর হয়ে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাষ্ট্রপতির স্ববিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলাসহ দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানানো হয়।