• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত এই ২০ হাজার ইয়েমেনি

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩
ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত এই ২০ হাজার ইয়েমেনি
নিউজটি শেয়ার করুনঃ

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’জানিয়েছে,যুদ্ধের জন্য প্রস্তুত এই ২০ হাজার ইয়েমেনি হাজ্জাহ প্রদেশে সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং তারা এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা শ্লোগান দেন।ফিলিস্তিনকে রক্ষায় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। হাজ্জাহ প্রদেশে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণকারী এসব ব্যক্তির অনেকের হাতেই অস্ত্র ছিল। এছাড়া তারা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা বহন করছিলেন। তারা উচ্চস্বরে বলছিলেন, ‘আমেরিকা নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক’।

ইয়েমেনের ২০ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’। এসব মানুষ এরিমধ্যে যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। তারা ‘আল আকসা তুফান’ নামের সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।

এই কুচকাওয়াজে বক্তব্য রেখেছেন ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য ও জননেতা মোহাম্মাদ আলী আল হুথি। তিনি বলেছেন, আজ হাজ্জাহ প্রদেশের মানুষ জনসমাবেশে যোগ দিতে আসেননি বরং স্পষ্টভাবে ঘোষণা করতে এসেছেন তারা ফিলিস্তিনিদের জন্য জীবন দিতে পুরোপুরি প্রস্তুত।