রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে যে নিরাপত্তার গ্যারান্টি দেয়া হচ্ছে তা নিতান্তই অপ্রয়োজনীয় । এর মধ্য দিয়ে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পেলেও দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে যা সরাসরি রাশিয়ার সাথে সংঘাত সৃষ্টি করবে।
রাশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, কিয়েভ ইউরোপীয় ইউনিয়নের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে মূলত তারা রাশিয়া-বিরোধী একটি সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে এর বিশেষ কোন গুরুত্ব নেই, এটা নিতান্তই বাহুল্য ছেড়া কাগজের মতো।