• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দেয়া কি খুব জরুরি ছিল ?

usbnews
প্রকাশিত জানুয়ারি ১২, ২০০৮
জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দেয়া কি খুব জরুরি ছিল ?
নিউজটি শেয়ার করুনঃ

শুভ জন্মদিন ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’। এই লাইনটি পড়ে এখনই ইটিশ পিটিস ইতিহাস বিকৃতি বলবেন না। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় সত্বাকে কেটে অঙ্গহানি করা হয় এবং খুব মোলায়েমভাবে আমাদের হজম করার ব্যবস্থা ও কলমের মাধ্যমে খুচা দিয়ে হয়।জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে যারা মুসলিম শব্দ কেটে দিয়েছিলো ওদের বিচার চাই। তারপর মানকরণ নিয়ে হয়তো একদিন আবারো আলোচনায় আসতে পারে। কারণ ইতিহাস যেমন লোকানো যায় না , তেমনি পেশী শক্তি দিয়ে দাবানো যায় না।

“‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ – ১৯৭০ থেকে জানা যায় ,
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়।

এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রথম উপাচার্য হিসাবে ১৯৭০ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের যোগ দেন অধ্যাপক ড. মফিজউদ্দিন আহমদ। নভেম্বর মাসে ছাত্রভর্তি শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ স্বাধীনের পর সব দিকে ইসলাম শব্দ বাদ দেয়ার তালিকায় চলে আসে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামটি।

১৯৭৩ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এই নামকরণ হয়।১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় আইন পাস হলে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে এর নাম পরিবর্তন করে রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ইতিহাস
বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচন করা হয় ১৯৬৭ সালে। ড. সুরত আলী খান নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রকল্পপ্রধান ছিলেন। ১৯৭০ সালের ২০ আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ রাখে।

 

১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার আগের সপ্তাহে ৪ জানুয়ারি থেকে ১৫০ ছাত্রছাত্রী নিয়ে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে ক্লাস শুরু হয়।

১৯৭৩ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম “জাহাঙ্গীরনগর” থেকে এই নামকরণ করা হয়।বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগ রয়েছে।

 

অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন / প্রতিষ্ঠা দিবস পালন করেন। কিন্তু খুব সূচারু ভাবে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল নামটি একটিবার ও উল্লেখ করে না।