জাপান সরকার জাপানের আত্মরক্ষা বাহিনীর মালিকানাধীন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপনাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রদান করতে প্রস্তুত রয়েছে।
সরকার গত শুক্রবার প্রতিরক্ষা সরঞ্জামাদি স্থানান্তর বিষয়ক নির্দেশিকা সংশোধন করেছে। এই সংশোধনের ফলে, জাপানের পক্ষে একটি বিদেশি কোম্পানির কাছ থেকে লাইসেন্সের অধীনে দেশীয়ভাবে নির্মিত সরঞ্জামাদি লাইসেন্সধারী কোম্পানির দেশে রপ্তানি করাকে সম্ভবপর করেছে।
সংশোধিত বিধির অধীনে টোকিও যুক্তরাষ্ট্রে যে সিস্টেমগুলি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তা হলো প্যাক-২ এবং প্যাক-৩ ইউনিট। প্যাক-২ ইউনিট প্রধানত বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত হয়। অন্যদিকে, প্যাক-৩ ইউনিট মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে ব্যবহৃত হয়।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, যুক্তরাষ্ট্রের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ইউক্রেনে সামরিক সহায়তার জন্য পাঠানোর কারণে দেশটির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ হ্রাস পেয়েছে।
টোকিও বর্তমানে দেশটির আত্মরক্ষা বাহিনীর মালিকানাধীন প্যাক-২ ইউনিটগুলিকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে। কারণ কর্মকর্তারা বলছেন, জাপানি নির্মাতাদের জন্য নতুন করে প্রথম থেকে এই অস্ত্র তৈরি এবং রপ্তানি করতে কয়েক বছর সময় লাগবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন যে, তারা আগামী বছর তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে পরিকল্পনার বিস্তারিত নিয়ে আলোচনা করবেন।
কর্মকর্তারা আরও বলেন, জাপানের নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদও অপর্যাপ্ত।