নিশ্চিত হয় চুপ , না হয় লাল ,
মধ্যে নেই কোন পথ , সুরের তাল।
আবেগ দেখাতে হলে ছেড়ে দেন পদ ,
আমরাও মনে করবো ওরা জাতির আপদ।
কন্ঠে আবার বাজবে হুঙ্কার বীণা।
ফ্যাসিবাদের বিরুদ্ধে উঁচু করে থাকবে সীনা।
হেচঁকি দিয়ে দেবে টান ,
আঁতাত দালাল হবে খান খান।
বিপ্লবীদের তাজা রক্ত এখনো ঘন লাল ,
আঁতাতের মসনদ হবে টালমাটাল।
নোঙ্গর তুলে নাও , হয়ে যাক সব লাল
তারুণ্যের অগ্নিরকেটে উড়ুক হিম্মতের মশাল