• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হংকংয়ের সুপরিচিত গণতন্ত্রপন্থি নেতা টনি চুং বৃটেন আশ্রয় চাইছেন

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৩
হংকংয়ের সুপরিচিত গণতন্ত্রপন্থি নেতা টনি চুং বৃটেন আশ্রয় চাইছেন
নিউজটি শেয়ার করুনঃ

হংকংয়ের সুপরিচিত গণতন্ত্রপন্থি নেতা টনি চুং পালিয়ে বৃটেন চলে গেছেন। সেখানে তিনি আশ্রয় চাইছেন। বলেছেন, হংকংয়ে অব্যাহত নজরদারির মুখে তিনি। তাকে ভয়াবহ পুলিশি চাপে রাখা হয়েছিল। তার বিষয়ে তথ্য দেয়ার জন্য ইনফরমার নিয়োগ দিয়েছে পুলিশ।

হংকংকে স্বাধীন করার আন্দোলনের জন্য কঠোর নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত তিনি। তাকে মুক্তি দেয়ার পর বলেছেন, তাকে খুবই ভয়াবহ জেলে রাখা হয়েছিল। তিনি এক বছরের নজরদারি মধ্যে ছিলেন। এর অধীনে বিদেশ সফরের ক্ষেত্রে তাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষ তাকে ৬ দিনের অবকাশে জাপান যাওয়ার জন্য অনুমতি দেয় ২০শে ডিসেম্বর।

তিনি আরো বলেছেন, জাপান পৌঁছার পর তিনি আর হংকং ফিরবেন না এটা ভেবে অবিরাম কেঁদেছেন। সিদ্ধান্ত নিয়েছেন বৃটেনে আশ্রয় প্রার্থনা করার।