• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘লোহিত সাগরে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলার প্রস্তুতি আছে হিজবুল্লাহর’, আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী ইয়েমেনের সশস্ত্র বাহিনী

usbnews
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৩
‘লোহিত সাগরে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলার প্রস্তুতি আছে হিজবুল্লাহর’, আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী ইয়েমেনের সশস্ত্র বাহিনী
নিউজটি শেয়ার করুনঃ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যেকোনো আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি রয়েছে।

তিনি আজ (শনিবার) আরও বলেন, বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার তড়িৎ ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, বেসামরিক মানুষ হিজবুল্লাহর রেড লাইন, এ ক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

নাবিল কাউক বলেন, প্রতিরোধ সংগ্রামীরা সিরিয়া, ইরাক, গাজা ও ইয়েমেনে মার্কিন ও ইসরাইলি শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরা লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ করে দিয়েছে।হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য বলেন, হিজবুল্লাহর ওপর আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ ইহুদিবাদীদের রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারবে না।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য মুহাম্মাদ আল বুখাইতি বলেছেন, ন্যাশনাল সালভেশন সরকার সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য আগ্রহী। গতকাল (শুক্রবার) তিনি এই ঘোষণা দেন।

মুহাম্মদ আল-বুখাইতি বলেন, “শত্রুদের জন্য আমাদের বার্তা হচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রধান শত্রু আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য অপেক্ষা করছে।”