• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশ

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশ
নিউজটি শেয়ার করুনঃ

জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উত্তাল সেই সময়ের আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা শোনেন।

এ অনুষ্ঠানে অংশ নেন জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। এছাড়া কর্মজীবী নারীরাও তাদের অবদান জানাতে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন, যেখানে জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা ও অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আন্দোলন, আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান।